ঢাকাThursday , 26 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গুনিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন

Link Copied!

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান বাজারে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টানানোর অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান। তিনি বলেন, “রমজান মাসে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে যাতে পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে। বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবসায়ী ও ক্রেতা—সবার সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি, কোনো অনিয়ম চোখে পড়লে দ্রুত প্রশাসনকে জানাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

ভয়েস/মু আ/ রাঙ্গুনিয়া