চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার সুয়াবিল ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ভুজপুর থানা পুলিশ।
বুধবার (২৪সেপ্টেম্বর) রাতে ১০থেকে এই অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রহমত উল্যাহ।
অভিযান পরিচালনাকালে ভুজপুর থানার সুয়াবিল ইউনিয়নে দেশীয় ছোলায় মদ পান করা অবস্হায় মোঃ রুবেল (৩৮) কে গ্রেফতার করা হয়।
আটক রুবেল সুযাবিল ৫ নং ইউনিয়নের মোঃ বদিউল আলমের ছেলে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
