রাঙ্গামাটির লংগদু উপজেলায় সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান লংগদু সরকারি মডেল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও যথাযোগ্য মর্যাদায় জুলাই দিবস পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে সারাদেশের ন্যায় রাঙ্গামাটির লংগদু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি পালিত হয়।
এ উপলক্ষে লংগদু সরকারি মডেল কলেজের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মুছা তালুকদার।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ হাসান আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রভাষক নুর মোহাম্মদ, প্রভাষক হারুনুর রশীদ, প্রভাষক আঃ রাজ্জাক, প্রভাষক মুছা তালুকদার ও প্রভাষক ড. মুহাঃ ঈসা কাদেরী প্রমুখ।
শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ড.. মুহাঃ ঈসা কাদেরী।
এসময়ে জুলাই বিপ্লব ও গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। শেষে শহীদের স্মরণ শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
