ঢাকাThursday , 6 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

ইউএনও আমেনা মারজানের উদ্যোগে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্টফিডিং কর্নারের উদ্বোধন

Link Copied!

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা দুগ্ধদানকারী মা ও শিশুদের সুবিধার্থে একটি সুসজ্জিত ব্রেস্টফিডিং কর্নার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান কর্নারটির উদ্বোধন করেন।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাদিমুল ইসলাম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন (সবুজ) এবং বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎
‎হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা মায়েরা যাতে প্রকাশ্যে শিশুকে দুধ খাওয়ানোর সময় কোনো ধরনের অস্বস্তি বা সামাজিক সংকোচে না পড়েন এবং পরিচ্ছন্ন, নিরাপদ ও আরামদায়ক পরিবেশে সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে পারেন— সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
‎
‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাদিমুল ইসলাম বলেন, “মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় মাতৃদুগ্ধের বিকল্প নেই। এই ব্রেস্টফিডিং কর্নার চালুর মাধ্যমে হাসপাতালে দীর্ঘ সময় অপেক্ষারত দুগ্ধদানকারী মায়েদের শারীরিক ও মানসিক ভোগান্তি অনেকাংশে কমবে। পাশাপাশি সময়মতো শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে মায়েরা আরও উৎসাহিত হবেন।” তিনি এ মহতী উদ্যোগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানকে আন্তরিক ধন্যবাদ ও ভূয়সী প্রশংসা জানান।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, “হাসপাতালের মতো স্পর্শকাতর ও জনবহুল স্থানে একটি নির্দিষ্ট ব্রেস্টফিডিং কর্নার থাকা অত্যন্ত জরুরি। এ উদ্যোগের ফলে চিকিৎসাসেবা নিতে আসা মায়েরা আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে পারবেন, যা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।