ঢাকাSunday , 23 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

ভুজপুরে বিদ্যালয়ে যাওয়ার পর আর ফেরেনি উর্মি, সন্ধান পেতে পরিবারের আকুতি

Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ১ নং বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গজারিয়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ ছাত্রীর নাম উর্মি আক্তার। সে মো. আলমগীর হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় উর্মি আক্তার। তবে বিদ্যালয়ে যাওয়ার পর সে আর বাড়িতে ফিরে আসেনি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

উর্মির নিখোঁজের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।

কেউ উর্মি আক্তারের সন্ধান পেয়ে থাকলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানতে পারলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো: ০১৮৬৬২৩৫৬৭৬