ঢাকাWednesday , 5 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

লংগদুতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই গণঅভ্যুত্থান দিবস  পালিত

Link Copied!

রাঙ্গামাটির লংগদুতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রসাশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক কর্মসূচি পালিত হয়েছে।

আজ ৫ আগষ্ট (বুধবার) সকাল দশটায় লংগদু উপজেলা পরিষদ অডিটোরিয়াম  উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ জিনাত আলম,  উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক,  গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময়ে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য  এবং আগামীর স্বপ্নের সোনার বাংলা  বিনির্মানে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরেন।

আলোচনা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশ জাতির কল্যানে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
এদিকে উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান লংগদু সরকারি মডেল কলেজ ও মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।