ঢাকাFriday , 8 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. পার্বত্য জেলার খবর

খাবারে সাপের বাচ্চা, হাসপাতালে শতাধিক শিক্ষার্থী

ভয়েস ডেস্ক
May 8, 2026 10:21 pm
Link Copied!

একটি সরকারি স্কুলের মধ্যাহ্নভোজের খাবারে সাপের বাচ্চা পাওয়ার ঘটনা ঘটেছে। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে শতাধিক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতাকল বৃহস্পতিবার (৭ মে) ভারতের বিহারের সহরসা জেলার মহিষী ব্লকের বালুয়াহা মিডল স্কুলে এই ঘটনা ঘটে।
স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়দের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সংবাদে বলা হয়, প্রতিদিনের মতো একটি এনজিওর সরবরাহ করা খাবার শিক্ষার্থীদের পরিবেশন করা হচ্ছিল। এক শিক্ষার্থীকে খাবার দেওয়ার সময় তরকারি ভেতর একটি মরা সাপের বাচ্চা দেখা যায়। এ ঘটনার পরপরই খাবার খাওয়া শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেক শিক্ষার্থী পেটে ব্যথা ও বমির কথা জানাতে শুরু করে।

প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার পরপরই বেশ কয়েকজন শিশু তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে। পুলিশ ও স্থানীয়রা অসুস্থ শিশুদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অনেক শিশুর অবস্থা দীর্ঘ সময় আশঙ্কাজনক ছিল। উন্নত চিকিৎসার জন্য কিছু শিক্ষার্থীকে সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

এ ঘটনার পর ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) একটি তদন্ত কমিটি গঠন করেছেন। যে এনজিওর রান্নাঘর থেকে ওই খাবার সরবরাহ করা হয়েছিল, সেখানে তদন্ত দল পাঠানো হয়েছে।

অভিভাবকরা খাবারের মান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এনজিওটির লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন।