ঢাকাFriday , 1 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. পার্বত্য জেলার খবর

জামালপুরে মহান মে দিবস উদযাপিত

Link Copied!

জামালপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত হয়েছে।

শুক্রবার (১ মে) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

র‌্যালিতে নেতৃত্ব দেন জামালপুর- ৫ আসনের সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন।

সকালে শহরের ফৌজদারী মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ।

সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য অতীতেও আন্দোলন করেছে এবং বর্তমানেও প্রতিনিয়ত আন্দোলন করছে।তাঁদের আন্দোলনের ফলে আজ মে দিবস আন্তর্জাতিকভাবে পালিত হয়।তাঁদের অধিকার আদায়ের জন্য রক্ত দিচ্ছে।শ্রমিকদের আন্দোলনের ফলেই আজ কাজের কর্মঘন্টা নির্ধারণ হয়েছে।সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার, প্রশাসনসহ সবাইকে সচেতন থাকতে হবে।

শ্রমিকের পারিশ্রমিক তাঁদের শরীরের ঘাম শুকানোর আগেই পরিশোধ করতে সকলকে সচতন থাকার আহ্বান জানান বক্তারা।