রাঙামাটির লংগদু উপজেলায় ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিস ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ (বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবাসমূহের প্রাপ্তি এবং ব্যবহার)শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল এগারোটায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এনজিও সংস্থা আশিকা প্রকল্পের লংগদু উপজেলা মনিটরিং অফিসার রুপায়ন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিফ রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফারিয়া ইসলাম, লংগদু থানার সেকেন্ড অফিসার মিসবাহ্, প্রাণী সম্পদের উপসহকারী রতন কুমার নাথ প্রমুখ।
আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সভাটি বাস্তবায়িত হয়। এছাড়া সহযোগিতায় ছিলএফআইভিডিপি (FIVDB)। সভায় সংশ্লিষ্ট প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
