ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

লংগদুতে এসএসসি’র ফলাফল বিপর্যয় ; ১৫জনের কেউ পাশ করেনি মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের

Link Copied!

রাঙ্গামাটির লংগদু সদ্য প্রকাশিত এসএসসির ফলাফলে চরম ভাবে ফলাফল বিপর্যয় ঘটেছে।

এমন ফলাফলের অধঃপতন দেখে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নানা জল্পনা শুরু হয়েছে।

১০ আগস্ট (সোমবার) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা যায়।  উপজেলার ১৩ উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ফলাফলে দেখা যায়, উপজেলার সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ। এই স্কুল থেকে ১৯ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১৪জন। তবে কেউ  জিপিএ-৫ পায়নি। রাবেতা মডেল উচ্চবিদ্যালয় থেকে ৬৪ জন পরীক্ষা দিয়ে ৫জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৩০জন, উগলছড়ি মহাজনপাড়া উচ্চবিদ্যালয় থেকে ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১জন জিপিএ-৫ সহ পাশ করেছে ২৯ জন, ভাসান্যাদম ইসলামি উচ্চবিদ্যালয় থেকে ৬৫জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৭জন, গুলশাখালী আদর্শ উচ্চবিদ্যালয় থেকে ৫২জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২০জন।

লংগদু বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২৭জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৩জন, মাইনীমুখ মডেল হাইস্কুল থেকে ৭১ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে১৫জন, কাট্টলী উচ্চবিদ্যালয়ে ৩৯ জন ৮জন, কালাপাকুজ্যা সেনা মৈত্রী উচ্চবিদ্যালয়ে ৫৩জনে ১৬জন, লংগদু সরকারি উচ্চবিদ্যালয় থেকে ৭৩ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১১ জন এবং উত্তর ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন পরীক্ষার্থী মধ্যে পাশ করেছে মাত্র ১জন।

এছাড়াও মহালছড়ি উচ্চ বিদ্যালয় থেকে ১৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে একজনও উত্তীর্ণ হয়নি।

অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার ফলাফলেও উপজেলার মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ২০জন, গাঁথাছড়া বায়তুশ শরফ আলিম মাদ্রাসা থেকে ৫৭ জনে ৩৭ জন এবং পশ্চিম সোনাই মোহাম্মদীয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা থেকে ৩০জন পরীক্ষার্থী হতে ১৪ জন উত্তীর্ণ হয়েছে।

দেশের সর্ববৃহৎ পাবলিক পরীক্ষার এমন ফলাফলে শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই ফলাফল বিপর্যয়ে শিক্ষা ব্যবস্থাকে দায়ী করলেও সচেতনদের মতে শিক্ষার্থীদের পাঠ বিষয়ে অমনোযোগী ,মোবাইল আসক্তি ও উদাসীনতাকেই দায়ী করছেন।