রাঙ্গামাটির লংগদুতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রসাশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক কর্মসূচি পালিত হয়েছে।
আজ ৫ আগষ্ট (বুধবার) সকাল দশটায় লংগদু উপজেলা পরিষদ অডিটোরিয়াম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ জিনাত আলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময়ে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য এবং আগামীর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরেন।
আলোচনা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশ জাতির কল্যানে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
এদিকে উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান লংগদু সরকারি মডেল কলেজ ও মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
