ঢাকাFriday , 25 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

রুহিয়ায় বিশেষ অভিযানে টাপেন্টাডলসহ ৩ জন গ্রেপ্তার

Link Copied!

রুহিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রুহিয়া থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রুহিয়া থানা পুলিশ টানা ২৪ ঘণ্টা বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রুহিয়া উপজেলা রাজারামপুর গ্রামের জয়দেব সরকারের ছেলে মানিক সরকার (৩৫), মোলানখুড়ি গ্রামের খোকা রায়ের ছেলে মলিন রায় (২৬) এবং খড়িবাড়ী (গুচ্ছগ্রাম) এলাকার জগদিশ রায়ের ছেলে সুব্রত রায় (২৪)।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

রুহিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক উদ্ধার, মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে পুলিশ মাঠে কাজ করছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।