ঢাকাFriday , 25 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

বাঘাইছড়িতে সড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক ‎

Link Copied!

টানা তিন দিনের বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সড়কের ওপর উপড়ে পড়া বিশাল আকৃতির একটি গাছ দ্রুত অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেছে উপজেলা আনসার ও ভিডিপির সদস্যরা।
‎
‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাচালং সরকারি কলেজ সংলগ্ন মুসলিম ব্লক সড়কে প্রায় ৬ ফুট প্রস্থ ও ৩৫ ফুট দৈর্ঘ্যের একটি গাছ সড়কের ওপর পড়ে যায়। এতে উপজেলা সদরের সঙ্গে প্রধান সংযোগ সড়কটির যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
‎
‎গাছ পড়ে সড়ক বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়ার পর জনদুর্ভোগ লাঘবে তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেয় উপজেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. তানজিল হোসেনের নির্দেশনায় ভাতাভোগী হিল ভিডিপি সদস্য ও দলনেতারা স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশ নেন।
‎
‎দীর্ঘ প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। পরে সড়কে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
‎
‎স্থানীয়রা দ্রুত সময়ে সড়কটি যান চলাচলের উপযোগী করে জনদুর্ভোগ লাঘবে ভূমিকা রাখায় আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।