ঢাকাTuesday , 14 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. পার্বত্য জেলার খবর

বাঘাইছড়িতে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদ্‌যাপন ‎

Link Copied!

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আয়োজন করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

‎মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের জনগণ। রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ এবং ঐতিহ্যবাহী সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শোভাযাত্রাটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রাঙ্গণে এসে শেষ হয়।

‎উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দীন মজুমদার, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

‎শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও লোকজ পরিবেশনার মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাণবন্তভাবে তুলে ধরেন। অনুষ্ঠানটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে ঐতিহ্যবাহী সংস্কৃতির চর্চা ও চেতনাকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে বাঘাইছড়িবাসী আনন্দ-উচ্ছ্বাসে বরণ করে নেয় নতুন বাংলা বছর ১৪৩৩