চট্টগ্রামের ফটিকছড়ি শফিকীয়া দরবার শরীফের উদ্দ্যেগে ফাতেহা -ই ইয়াজদাহুম উপলক্ষে ওয়াজ মাহফিল দরবার শরীফের সাজ্জাদনশীন রাহনুমায়ে শরিয়ত তরিকত হাদিয়ে দ্বীনোমিল্লাত মুর্শেদ বরহক ওস্তাদ ওলামা হযরতুলহাজ্ব আল্লামা শাহ ছুফি চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী মাঃজিঃআঃ ছদারতে বায়তুল মুনির জামে মসজিদ অনুষ্ঠিত হয়।
এতে তকরারি করেন শফিকীয়া দরবার শরিফের বড় শাহজাদা ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম ছোবহানিয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসার মোহাদ্দেস ও বায়তুল মুনির জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন, মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মুদারিস মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন শফিকী, একই মাদ্রাসার সিনিয়র মোদারিস মাওলানা মুহাম্মদ রাশেদুল আলম শফিকী, মুহাম্মদ ঈমাম হাসান আরফাত প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শফিকীয়া দরবার শরীফের মেজ শাহজাদা ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ছালাহ উদ্দিন কাদের চৌধুরী, শফিকুল মুনির ওলমা পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম মুনিরী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন শফিকী, নাজিরহাট জামেয়া আহমদীয়া মিল্লীয়া কামিল এম এ মাদ্রাসার মোদারিচ মাওলানা মুহাম্মদ আবুল কাশেম মুনিরী, মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ বজলুল করিম। আনজুমানে বারীয়া মুনিরীয়া আহমদীয়া বাংলাদেশের যুগ্ম মহাসচিব আলহাজ্ব মাস্টার মুহাম্মদ আব্দুল মান্নান যুগ্নমহা সচিব মাস্টার মুহাম্মদ আমান উল্লাহ মাস্টার সেলিম, মাস্টার মুহাম্মদ নাজিম উদ্দীন সাংবাদিক ছৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরী গুল- তাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাস্টার মুহাম্মদ সাইফু উদ্দিন সহ চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান উপজেলা বিভিন্ন এলাকা থেকে অগনিত আশেক,ভক্ত মহিববিনগণ।
বক্তারা বলেন বড় পীর গাউছুল আজম সৈয়দ আবদুল কাদের জিলানী (রহঃ) জীবন আলোচনা করলে দেখা যায় তিনি শরীয়ত মারফ দুটির মধ্য দিয়ে আল্লাহ ও রাসুল (দঃ) সন্তুষ্টি অর্জন করেছেন। শফিকীয়া দরবার শরীফে ও একই শিক্ষা আল্লাহর হুকুম মানতে হবে, রাসুলুল্লাহ( দঃ) আর্দশ,মা-বাবার খেদমত ও অলিয়েকামেলিন দের মহব্বত বড়-ছোট সকলের প্রতি শ্রদ্ধা- স্নেহ ভালোবাসা বজায় রেখে দেশ ও সমাজে শান্তি ও নিজকে রাসুল (দঃ) আদর্শে আদর্শীত হয়ে জীবন পরিচালনা করতে সত্যিকার পীর মশায়েখকের বিকল্প নেই। মাহফিলে মিলাদ কিয়াম শেষে দেশ জাতির ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে মুনাজাত করেন শফিকীয়া দরবার শরীফের বড় শাহজাদা ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী।
