ঢাকাSunday , 13 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কেটে আটক-২, জরিমানা প্রদান

Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ যুবককে আটক করেছে পুলিশ । আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকা ধুরুং খালের পাশে অবৈধ ভাবে  টিলা জমি মাটি কাটায় ফটিকছড়ি থানার পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ২৪ বস্তা মাটি সহ ২ জন ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। জব্দকৃত মাটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভরাটের জন্য দেওয়া হয়।

এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফটিকছড়ি  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ। তিনি বলেন, অবৈধ মাটি ও বালি উত্তোলন কারীর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।