ঢাকাTuesday , 21 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. পার্বত্য জেলার খবর

প্রধান দুটি বিমানবন্দর চালু করল ইরান 

Link Copied!

যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর পুনরায় খুলে দেওয়া হয়েছে ইরানের রাজধানী তেহরানের প্রধান দুটি বিমানবন্দর।

বিমানবন্দর দুটি হলো, তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ বন্দর। এ খবর নিশ্চিত করেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধাবস্থায় নিরাপত্তাঝুঁকি এড়াতে স্থগিত করা হয়েছিল ইরানের আকাশপথ ও বিমান চলাচল।

ইরানি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার থেকে শিরাজ, কেরমান, রেশত, ইয়াজদ, উর্মিয়া, কেরমানশাহ, আবাদান, গোরগান, বিরজান্দ ও জাহেদান বিমানবন্দরও পুনরায় চালুর অনুমতি দেওয়া হচ্ছে।

পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রম সচিব এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ছে না বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চুক্তি না হলে যুদ্ধ শুরু বলে আমি মনে করছি।