ঢাকাTuesday , 10 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

নৌ থানা পুলিশ এবং কোস্ট গার্ডের যৌথ অভিযান-অবৈধ বেহুন্দি জাল উদ্ধার

Link Copied!

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌ থানা পুলিশ এবং কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে প্রায় ১৯লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার করেছে।

সোমবার(৯মার্চ)বিকেলে সদরঘাট নৌ থানা পুলিশের এসআই বিকাশ সাহা, এএসআই রুবেল মজুমদার সঙ্গীয় ফোর্স ও কোস্টগার্ড এর সহায়তায় এবং সামুদ্রিক মৎস্য দপ্তরের সহকারী পরিচালকমোঃ ফারুক হোসেন সাগর সহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে থানা এলাকায় কর্ণফুলী নদীতে বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ পরিচালনা করা কালে সিএমপি, চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার লইট্যা ঘাটস্থ কর্ণফুলী নদীর পাড় হইতে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ৩৮টি অবৈধ বেহুন্দি জাল, যাহার দৈর্ঘ্য ২০০ মিটার করিয়া মোট ৭,৬০০ মিটার, প্রস্থ ০৫ মিটার করিয়া মোট ৩৮,০০০ বর্গমিটার, প্রতিটি অবৈধ বেহুন্দি জালের ৫০হাজার টাকা করিয়া মোট মূল্য অনুমান ১৯ লাখ টাকা উদ্ধারপূর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন।

পরবর্তীতে সামুদ্রিক মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মহোদয়ের নির্দেশে বর্ণিত অবৈধ বেহুন্দি জাল জনসম্মুখে আগুনে পোড়াইয়া ধ্বংস করা হয়।

নৌ থানা পুলিশ এবং কোস্ট গার্ড জানান,এ ধরনের অভিনয় ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিডিভয়েস/এমএ