ঢাকাMonday , 10 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে গৃহবধূকে ধর্ষণের দুই জনের দায়ে মৃত্যুদন্ড 

Link Copied!

গৃহবধূকে ধর্ষণের দায়ে ২জনের মৃত্যু দন্ডাদেশ ও ১ লক্ষ টাকা অর্থ দন্ডাদেশ দিয়েছে আদালত। ঘটনাটি ঘটেছে জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, নিমাইমারী গ্রামের মোবারক আলী খাঁ এর ছেলে আশকর আলী (৪০) ও আসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।

মামলার এজাহারে জানা যায়, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের এক গৃহবধূকে তার নিজ ঘরে প্রবেশ করে আশকর আলী ও জাহিদুল ইসলাম ধর্ষণ করে।  ভুক্তভোগী ওই গৃহবধূর ছেলে বাদী হয়ে জামালপুর বিজ্ঞ আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘদিন পর মামলার ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ আসামীদ্বয়কে মৃত্যুদন্ড ও এক লক্ষ টাকা করে অর্থ দন্ডাদেশ দেন বিজ্ঞ আদালত।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো: ফজলুল হক ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল আওয়াল।