চাঁদপুরে স্বামীর মুখে দুর্গন্ধের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্ত্রী।
শনিবার ( ৪ এপ্রিল) দুপুরে শাহরাস্তি থানায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত স্বামী ছেরাগ আলীর স্ত্রী পারভীন বেগম (৫০) লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান,শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।
ছেরাগ আলী (৮০) শাহরাস্তি উপজেলার রাগৈ সুদুর বাড়ির মৃত কালু মিয়ার ছেলে।
লিখিত অভিযোগে ছেরাগ আলীর স্ত্রী পারভীন বেগম উল্লেখ করেন, ছেরাগ আলী প্রতিনিয়ত তাকে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া গালমন্দ করাসহ মারধর করেন এবং ছেরাগ আলীর মুখে প্রচুর দুর্গন্ধ থাকায় তাহাকে মুখ পরিষ্কার করার জন্য বলিলেও সে না করিয়া ঘরে থাকে। যাহার দুর্গন্ধে ঘরে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েন বলে উল্ল্যেখ করেন অভিযোগে।এবং বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করার কথাও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, এমন একটি অভিযোগ পেয়েছি। তারা স্বামী-স্ত্রী দু’জনই বয়স্ক। তাদের ডেকে এ বিষয়টি সমাধান করা হয়েছে।
বিডিভয়েস / এসসি
