ঢাকাTuesday , 13 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

লামা উপজেলার কুমারী ক্যাম্পের আইসি এসআই জামিল আহমেদ পরলেন শ্রেষ্ঠত্বের মুকুট

Link Copied!

বান্দরবানে পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে টানা তিন মাস জেলার শ্রেষ্ঠ (এসআই) নির্বাচিত হয়ে হ্যাটট্রিক অর্জন করেছেন লামা উপজেলার কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) জামিল আহমেদ।

২০২৬ সালের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর, পরপর তিন মাস শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন তিনি। বান্দরবান জেলার পুলিশ সুপার (এসপি) মো. ওহাবুল ইসলাম খন্দকার টানা তিন মাস এই চৌকস অফিসারের হাতে শ্রেষ্ঠ এসআইয়ের সম্মাননা ও পুরস্কার তুলে দিয়েছেন।

কুমারী পুলিশ ক্যাম্পে আইসি জামিল আহমেদ যোগদানের পর থেকে সড়কে ডাকাতি বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান ভূমিকা রেখেছেন বলে স্থানীয়দের দাবি। ডাকাত দলের সদস্যদের আটক, নিয়মিত অভিযান ও অপরাধ দমনে তৎপরতার মাধ্যমে এলাকাবাসীর মনে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করছেন তিনি।

তাঁর এ কার্যক্রমে সহযোগিতা করছেন এএসআই মনসুর আহমেদসহ ক্যাম্পের সঙ্গীয় ফোর্স। হত্যা, ধর্ষণ, মাদক, ডাকাতি, অস্ত্রসহ বিভিন্ন মামলার কয়েকশ আসামি গ্রেপ্তারে ভূমিকা রেখেছেন তিনি। অপরাধ দমনে কঠোরতা আর সাধারণ মানুষের নিরাপত্তায় আন্তরিকতা, এই দুইয়ের সমন্বয়ে জামিল আহমেদ হয়ে উঠেছেন অপরাধীদের কাছে ভীতির নাম, আর এলাকাবাসীর কাছে স্বস্তি ও আস্থার প্রতীক।

বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই ছিলো তার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বৃহত্তর ১৯২ বর্গকিলোমিটার আয়তনের ইউনিয়নে পাহাড়ি জনপদের দুর্গম সড়ক, নির্জন পথ ও দূরবর্তী বসতিতে নিরাপত্তা নিশ্চিত করতে তার নিয়মিত নজরদারি ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়েছে।

আইসি জামিল আহমেদ বলেন, আমাকে টানা তিন মাস শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করায় বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার মহোদয় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফরহাদ সরদার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব জিনিয়া চাকমা, লামা থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার হামিদ, পুলিশ পরিদর্শক তদন্ত ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম স্যারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

এই অর্জন শুধু আমার একার নয়, এর পেছনে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা, সহকর্মীদের সহযোগিতা এবং সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা রয়েছে। আমার এ অর্জন কুমারী পুলিশ ক্যাম্পের এএসআই মনসুর আহমেদসহ সঙ্গীয় ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই।