ঢাকাWednesday , 23 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

লংগদুতে উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Link Copied!

রাঙ্গামাটির লংগদুতে উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায়  উপজেলা পরিষদ কমপ্লেক্সের শিলাছড়া সম্মেলন কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যদের মধ্যে  লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিফ রহমান,  লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, কালাপাকুজ্জ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, লংগদু প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, দপ্তর প্রধানগন, শিক্ষক-সাংবাদিক ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

সভায় বাল্যবিবাহ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ, ও মৎস্য, বৃক্ষ রোপণ, সামাজিক উন্নয়ন সহ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।