চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টার কে সিলগালা এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল)কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা কেয়া সহ পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রীজঘাটের কাঁচাবাজার সংলগ্ন নুর মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত কর্ণফুলী হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে অভিযান পরিচালনাকালে কোনো ল্যাব টেকনোলজিস্ট উপস্থিত ছিলেন না।
এছাড়া সেখানে মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন কেমিক্যাল রিএজেন্ট সংরক্ষণ করা হচ্ছিল। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বৈধ কেমিক্যাল রিএজেন্ট না থাকা সত্ত্বেও বিভিন্ন পরীক্ষার জন্য রোগীদের নমুনা সংগ্রহ করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায় এবং অনুমোদন ব্যতিত এবং ফিজিওথেরাপিস্ট ছাড়ায় ফিজিওথেরাপি কার্যক্রম ও টেকনোলজিস্ট ছাড়ায় ইসিজি কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
পাশাপাশি অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে ল্যাবের কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে আই পি সি মেনে চলা হচ্ছে না।কোন ধরনের রিসিভ কিংবা রিপোর্ট উপস্থাপন করতেও সক্ষম হয়নি।
এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা ও জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডিভয়েস/এমএএম
