খাগড়াছড়ির মহালছড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ মো. শুক্কুর আলী (নাম) এক ব্যক্তিকে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে মহালছড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। মহালছড়ি থানার এসআই (নিঃ) মাসুম আলম, এসআই (নিঃ) প্রদীপ ও এএসআই (নিঃ) শাহ পরানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানকালে মহালছড়ি বাজারের ‘লিমা ফটোস্ট্যাট’ দোকানের সামনে থেকে টিএন্ডটি পাড়া এলাকার বাসিন্দা মো. শুক্কুর আলীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
মহালছড়ি থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
