ঢাকাMonday , 14 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

মহালছড়িতে তিন সপ্তাহব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ তরুণ

Link Copied!

খাগড়াছড়ির মহালছড়িতে সামাজিক অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত প্রায় তিন সপ্তাহব্যাপী মোবাইল ফোন রিপেয়ারিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে ২৫ তরুণের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে পাহাড়ি-বাঙালিসহ বিভিন্ন সম্প্রদায়ের ২৫ জন তরুণ অংশগ্রহণ করেন। গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মোবাইল ফোন মেরামত ও কারিগরি বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ, পিএসসি। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

এ সময় প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি তরুণদের কারিগরি ও ব্যবহারিক দক্ষতা অর্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। মোবাইল ফোন মেরামতের মতো কর্মমুখী প্রশিক্ষণ তরুণদের ভবিষ্যতে আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে এমন কারিগরি প্রশিক্ষণের আয়োজন ও সহযোগিতার জন্য মহালছড়ি জোন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।