ঢাকাWednesday , 15 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. পার্বত্য জেলার খবর

বাবুই পাখির বাসা ভেঙ্গে মারলো অর্ধশত ছানা, ৭দিনের কারাদণ্ড  বোয়ালখালীতে ফসলের ক্ষতি করার অভিযোগে একটি তালগাছে ঝুলে থাকা প্রায় ২০-২২টি বাবুই পাখির বাসা ভেঙে দিয়েছে বাচা মিয়া (৬০) নামের এক ব্যক্তি। উপজেলার পোপাদিয়া ঈশ্বর ভট্ট বাজার ভুবনেশ্বরী মাতৃ মন্দির এলাকায় এ ঘটনা ঘটেছে।   বুধবার (১৫ এপ্রিল) বিকেল তিনটার দিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার সত্যতা পাওয়া অভিযুক্ত বাচা মিয়াকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।   স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য অয়ন মল্লিক জানান, লোকটি তার ফসলের ক্ষতি করছে অজুহাতে গত দুইদিন ধরে বাঁশ দিয়ে বাবুই পাখির প্রায় ২০-২২টি বাসা ভেঙে দিয়েছে। ফলে বাসায় থাকা প্রায় ৫০-৬০টি বাবুই ছানা মারা গেছে। নিচে মরে পড়ে থাকা ছানাগুলো কাক ও কুকুর-বিড়ালের খাবারে পরিণত হলো। অনেকগুলো মৃত ছানা এখনো মাটিতে পড়ে আছে।   স্থানীয় বাচা মিয়ার অভিযোগ বাবুই পাখি তার ফসলের ক্ষতি করছিলো। তাই তিনি বাঁশ দিয়ে রাস্তার ধারের তালগাছে ঝুলে থাকা বাসা ভেঙে দিয়েছেন।   উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক, হৃদয় বিদারক। অনেকগুলো বাবুই ছানা মারা গিয়েছে। এঘটনায় দায়ী বাচা মিয়া নিজের অপরাধ স্বীকার করেছে। বন্য প্রাণী সংরক্ষণ আইন ১২ এর ৩৮ ধারায় ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভয়েস ডেস্ক
April 15, 2026 9:48 pm
Link Copied!

বোয়ালখালীতে ফসলের ক্ষতি করার অভিযোগে একটি তালগাছে ঝুলে থাকা প্রায় ২০-২২টি বাবুই পাখির বাসা ভেঙে দিয়েছে বাচা মিয়া (৬০) নামের এক ব্যক্তি। উপজেলার পোপাদিয়া ঈশ্বর ভট্ট বাজার ভুবনেশ্বরী মাতৃ মন্দির এলাকায় এ ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল তিনটার দিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার সত্যতা পাওয়া অভিযুক্ত বাচা মিয়াকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য অয়ন মল্লিক জানান, লোকটি তার ফসলের ক্ষতি করছে অজুহাতে গত দুইদিন ধরে বাঁশ দিয়ে বাবুই পাখির প্রায় ২০-২২টি বাসা ভেঙে দিয়েছে। ফলে বাসায় থাকা প্রায় ৫০-৬০টি বাবুই ছানা মারা গেছে। নিচে মরে পড়ে থাকা ছানাগুলো কাক ও কুকুর-বিড়ালের খাবারে পরিণত হলো। অনেকগুলো মৃত ছানা এখনো মাটিতে পড়ে আছে।

স্থানীয় বাচা মিয়ার অভিযোগ বাবুই পাখি তার ফসলের ক্ষতি করছিলো। তাই তিনি বাঁশ দিয়ে রাস্তার ধারের তালগাছে ঝুলে থাকা বাসা ভেঙে দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক, হৃদয় বিদারক। অনেকগুলো বাবুই ছানা মারা গিয়েছে। এঘটনায় দায়ী বাচা মিয়া নিজের অপরাধ স্বীকার করেছে। বন্য প্রাণী সংরক্ষণ আইন ১২ এর ৩৮ ধারায় ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আইন-আদালত সর্বশেষ