ঢাকাFriday , 13 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করায় জরিমানা

Link Copied!

নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেল অবৈধ ভাবে মজুদ করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নলডাঙ্গা উপজেলার মোমিনপুর হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান।

অভিযানকালে অননুমোদিতভাবে জ্বালানি তেল অবৈধ উপায়ে মজুদ রাখার অপরাধে মোমিনপুর বাজারের মেসার্স জামসেদ ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বাজারে ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায়সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিডিভয়েস/রবিউল