ঢাকাMonday , 14 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

নজরুল বর্ষ” উপলক্ষে লংগদু সরকারি মডেল কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

রাঙ্গামাটির লংগদুতে লংগদু সরকারি মডেল কলেজের উদ্যোগে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায়  লংগদু সরকারি মডেল কলেজ হলরুমে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন লংগদু সরকারি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেঃ ওসমান গনি।

অত্র কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের প্রভাষক নুর মোহাম্মদ এর সঞ্চালনায় এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক রোকেয়া বেগম, প্রভাষক হারুনুর রশিদ, প্রভাষক ড. ইসা আল কাদেরী, প্রভাষক আনোয়ার হোসাইন, প্রভাষক খন্দকার হাসান আলীসহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় উপস্থিত শিক্ষার্থীরা জাতীয় কবি কাজ নজরুল ইসলাম রচিত হামদ-নাত, নিজ সংগীত ও নজরুল সম্পর্কিত  বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন।

শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রুহের মাগফেরাত ও মাতৃভূমি কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।