ঢাকাMonday , 31 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

কেরাতুল কোরআন মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

রাঙ্গামাটির লংগদুতে মধ্যম বাইট্টাপাড়া আলতাফ মার্কেট কেরাতুল কোরআন মাদ্রাসা, হেফজ খানা ও এতিম খানা এবং হযরত খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার যৌথ উদ্যোগে এবং  লংগদু উপজেলা মুজাহিদ কমিটির আয়োজনে এক বিশাল ওয়াজ মাহফিল ও  হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।

৩০ আগস্ট (রবিবার)  বাদ আসর হতে মধ্যে রাত পর্যন্ত অনুষ্ঠিত উক্ত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ আবদুল মতিন।

বাংলাদেশ মুজাহিদ কমিটি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আলী ও  সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হান্নান এর সঞ্চালনায় ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আমিরুল মুজাহিদীন, শায়খুল হাদীস, পীর সাহেব চরমোনাই, হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম।

বিশেষ অতিথি হিসেবে তাশরীন পেশ করেন,  ঢাকা কামরাঙ্গীরচর বায়তুল মামুর জামে মসজিদের খতীব ও নুরে মদীনা মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আবদর রহমান বেতাগী।

অনুষ্ঠানে দেশ বরেণ্য ও স্থানীয় ওলামা মশায়েখগণ আলোচনা পেশ করেন।

এর আগে শায়েখে চরমোনাই মাদ্রাসার হেফজ শিক্ষার্থীদের সবক দান করেন এবং তাদের হাতে পবিত্র কোরআনুল কারীম তুলে দেন।

প্রধান অতিথি বক্তব্যে শায়খুল হাদীস শায়খে চরমোনাই বলেন,  আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে হলে, নামাজ আদায় করতে হবে,  আল্লাহ তায়া’লা ও আল্লাহর রাসুল (সাঃ) আদেশ নিষেধ মেনে নবী মুহাম্মদ (সাঃ) এর জীবনী অনুসরণ করতে হবে। দুনিয়ায় কাজের পাশাপাশি আখেরাতের জন্য কুরআন সুন্নাহ মানা প্রয়োজন।