ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা এই নায়ককে নিয়ে ভক্ত-সমালোচকদের মনে নানান প্রশ্ন! যুক্তরাষ্ট্রে কি করছেন জায়েদ?
সম্প্রতি ভাইরাল হওয়া ছবি নিয়ে সমালোচনা উঠেছে তুঙ্গে! ছবিতে দেখা গেছে, মাথায় সেফটি হেলমেট, পরনে কাজের পোশাক। নির্মাণশ্রমিকের মতো ভারী বস্তু বহন করছেন জায়েদ খান।
দৃশ্যটি দেখে কেউ বলছেন, ‘হাড়ভাঙা পরিশ্রমে নতুন জীবন’। কেউ আবার লিখেছেন, ‘স্টারডম ছেড়ে স্ট্রাগল!’আবার কেউ লিখছেন ‘আহারে জীবন’। কেউ কেউ দিচ্ছেন সান্ত্বনাও ।
ছবিটি নিয়ে নানান জনে নানা মন্তব্য করলেও বিষয়টি নিয়ে খোদ জায়েদ খান সরাসরি কোনো মন্তব্য করেননি। এই ছবিটি কোনো শুটিংয়ের অংশ কিনা তাও স্পষ্ট নয়।
অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও পুরোপুরি আড়ালে নেই জায়েদ খান।
যুক্তরাষ্ট্রে বসেই শুরু করেছেন নতুন উদ্যোগ। তার উপস্থাপনায় প্রচার হচ্ছে ‘সেলিব্রিটি টক শো- ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’।
বিডিভয়েস / এসসি
