ঢাকাTuesday , 24 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. পার্বত্য জেলার খবর

মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়

ভয়েস ডেস্ক
February 24, 2026 10:28 pm
Link Copied!

৬০ বছর বয়সী এক হাকিমের সাথে এক তরুণীর বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গতকাল থেকে ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে একজন গণমাধ্যমকর্মী নবদম্পতির সাক্ষাৎকার নেয়।

সাক্ষাৎকারে হাকিম দাবি করেন যে, তাদের বিয়ে একই সঙ্গে প্রেম ও পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে।

হাকিম জানান,এটি আমাদের প্রেমের বিয়েও, আবার পারিবারিক বিয়েও। আমরা আগে একে অপরকে পছন্দ করেছি, ভালোবেসেছি—পরে বিয়ে সম্পন্ন হয়েছে।

পাশে থাকা নববধূও স্বামীর বক্তব্যের সাথে একমত পোষণ করেন। তিনি বলেন, দুজনের সম্মতি ও পরিবারের জানাশোনার মধ্য দিয়েই বিয়ে হয়েছে।

বয়সের ব্যবধান নিয়ে সমালোচনার জবাবে বর বলেন, ‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়। তিনি তালাকপ্রাপ্ত ছিলেন। শরিয়তসম্মতভাবে বিয়ে করেছি। এতে দোষের কী আছে?

তিনি আরও বলেন, আমরা কোনো অবৈধ সম্পর্কে জড়াইনি। অথচ যারা সমালোচনা করছেন, তাদের অনেকে সম্পর্ক করেন কিন্তু বিয়ে করেন না—প্রতারণা করেন।

স্ত্রীও বলেন, আন্তরিক ভালোবাসা থাকলে বয়স বাধা হওয়া উচিত নয়। সৎ উদ্দেশ্য থাকলে বিয়ে বিলম্ব করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিয়ে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বয়সের বড় পার্থক্য নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ বৈধ বিয়ের পক্ষে অবস্থান নিয়ে সমর্থন জানাচ্ছেন। বিষয়টি নিয়ে অনলাইন জুড়ে বিতর্ক এখনো চলছে।