ঢাকাSaturday , 21 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. পার্বত্য জেলার খবর

বয়স ১৮,বিবাহিত, শরীরের ওজন ৫০ কেজি – নাজমুন মুনিরা ন্যান্সি

Link Copied!

জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তার সোশ্যাল মিডিয়ায় পরিবার সঙ্গে দুটি ছবি জুড়ে দিয়ে তাতে আর অতীত জীবনের নানা আক্ষেপ’সহ বর্তমান অবস্থান তুলে ধরেন। পাঠকদের জন্য ন্যান্সির স্ট্যাটাসটি বিডি ভয়েস এর পাঠকদের/ দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো

বয়স ১৮, বিবাহিত। শরীরের ওজন ৫০ কেজি । গান মুক্তি পাচ্ছে, মানুষ পছন্দ করছে। আমি পর্দার বাইরে আরামেই আছি। ১৯ বছর ৪ মাস বয়সে আমার কোল ঝলমল করে জন্ম নিলো রোদেলা। সবার মুখে মুখে তখন গান ‘ তোমারে দেখিলো পরানও ভরিয়া, আসমান জমিন দরিয়া ’।

কন্যার জন্মের পরে তুমুল ব্যস্ততা, স্বাস্থ্যের দৃশ্যমান কোনো পরিবর্তন হোলোনা! সাড়ে চার বছরের মেয়ে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে আম্মাকে চিরদিনের জন্য হারালাম। তার ছয় মাসের মধ্যে ওজন ৫৪ কেজি থেকে ৬২ কেজি তে চলে গেলো!

পরিকল্পনা বিহীন পুনরায় বিয়ে এবং দ্বিতীয় বারের মাতৃত্ব, সেই সাথে নায়লার জন্মের দুই মাস আগে আমার রাজনৈতিক ভাবনার উন্মোচন আর তার উপহার হিসেবে পুলিশের হয়রানি!
৬২ কেজি ওজনের আমি ২৫ বছর বয়সে দ্বিতীয় সন্তান জন্মের সময় ৮৩ কেজিতে পৌঁছালাম! হাঁটতে কষ্ট হত, বেশিক্ষন দাঁড়িয়ে থাকতে পারতাম না, শুয়ে থাকলে একা একা এপাশ থেকে ওপাশ ফিরতে পারতাম না।

নায়লার জন্মের পরে থেকেই আমার সংগ্রামী জীবন শুরু। সংগীতে ক্যারিয়ার নিভু নিভু, বিতর্কের তুঙ্গে আমি। সার্বিক পরিস্থিতির কারণে ১১ কেজি ওজন কোনো চেষ্টা ছাড়াই কমিয়ে তখন আমি ৭২ কেজি। সন্তানদের নিয়ে ব্যস্ত হতে চাইলাম। প্রায় ২৭ বছর ৫ মাস বয়সে তৃতীয় কন্যা আলিনার জন্ম হলো এবং জন্মের ১৭ দিন পরে ও মারা গেলো।

সংসার ভেঙে গেলো কিন্ত আমি নিজের জন্য এবং আমার মেয়েদের জন্য ভাঙিনি। ২০২০ সালে কোভিডের সময় মনে হলো আবারও নতুন করে শুরু করবো। সবার আগে নিজের যত্ন নেয়া শুরু করলাম। এবার ব্যায়াম, প্রতিদিন দু ঘন্টা হাঁটা আর খাওয়া কমিয়ে ওজন ৭৪ কেজি থেকে কমিয়ে ৬ মাসের মধ্যে ৬১ কেজিতে এলাম, ৩২ বছর বয়স আনন্দ নিয়ে উদযাপন করলাম।

২০২১ সালে তীব্র প্রেমে পরলাম। জীবন আমাকে আবারও সুখী হবার সুযোগ দিলো। মাত্র চার মাসের প্রেম শেষে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ৬৬ কেজি ওজনের আমি ধুমধাম করে বিয়ে করলাম। বিয়ের এক বছরের মাথায় ৩৩ বছর ৬ মাস বয়সে অনেক আকাঙ্খার গুনগুন জন্ম নিলো। ওজন বেড়ে আবার হলো ৭২ কেজি !

আব্বা আম্মা বেঁচে নেই আর নায়লা আমার সাথে থাকেনা, এ দুটো ছাড়া আমার জীবনে আর কোনো অসম্পূর্ণতা নেই। আমি সুখী মানুষ, স্বামী এবং দুই কন্যা নিয়ে আমার সাজানো ছবির মত জীবন। ২০২৪ সালে স্বৈরাচার মুক্ত হলাম। তারপর গত দেড় বছরে নিজের ডিপ্লোমা শেষ করেছি, দেশের বাইরের একটি পাবলিক ইউনিভার্সিটি তে ব্যাচেলর ডিগ্রী করছি, চলচ্চিত্র জুরি বোর্ড সদস্য হয়েছি, নতুন কুঁড়ি তে বিচারক হয়েছি।
সব কিছুর জন্য স্রষ্টার প্রতি শোকর আদায় করি।

এবার আসি আমার বর্তমান ওজন নিয়ে। দেড় বছর আগে ওজন ছিল ৬৮ কেজি, গত ডিসেম্বর মাসে নিজের ৩৭ বছর জন্মদিন পালন করেছি ৫৫ কেজি ওজন নিয়ে, আজকের দিনে সেটা হয়েছে ৫১ কেজি।

Obesity এর জন্য ডাক্তারের পরামর্শ নিয়েছি, Aristopharma থেকে wikijet 2.5 থেকে 7.5 mg পর্যন্ত ডোজ নিয়েছি। আমি শর্করা বন্ধ করিনি, ব্যায়াম করিনি বলে আমিষ প্রয়োজনের চেয়ে বাড়তি নেইনি, দৈনন্দিন খাবারে কোনো পরিবর্তন আনিনি অর্থাৎ ভাত বাদ দেইনি কিংবা পরিমানেও কমাইনি। আমার প্ৰিয় দুধ চা দু তিন কাপ করেও খেয়েছি।

আমি শুধু ফাস্টিং উইন্ডো বড় করেছি। দ্রুত ওজন কমানোর জন্য অস্থির হইনি। পরিবারের সদস্যদের সহযোগিতা পেয়েছি, নিজেকে ভালোবেসেছি, পড়া ও গানে ব্যস্ত থেকেছি। প্রচুর মুভি দেখেছি, গান শুনেছি, ঘুরে বেড়িয়েছি, আয়নায় সামনে সময় দিয়েছি!

ওজন কমানো কোনো ম্যাজিক না। নিজেকে সময় দিন, ডাক্তারের পরামর্শ নিন, অন্যের রুটিন অন্ধের মত ফলো করতে যাবেন না। মানসিক সুস্থতা মায়েদের ভীষণ প্রয়োজন। ঘরে সুন্দর পরিবেশ নিশ্চিত করুন।

সব মায়েদের জন্য ভালোবাসা ❤️