ঢাকাTuesday , 6 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে যমুনা সার কারখানা বন্ধ থাকায় পুনরায় উৎপাদন শুরু

Link Copied!

জামালপুর জেলাধীন সারিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানা।কারখানটি গ্যাস সংকটে বন্ধ থাকে দীর্ঘ ৮ মাস।  সোমবার(৫অক্টোবর)দিবাগত রাত প্রায় ৩টা ১০ মিনিটের সময় পুনরায় সার উৎপাদন শুরু হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানা কর্তৃপক্ষ।

কারখানার উৎপাদন বিভাগীর প্রধান মোঃ ফজলুল হক বলেন,দীর্ঘদিন বিভিন্ন যান্ত্রিক ত্রুটি ও গ্যাস না থাকার কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকে কারখানাটি।

পরে গ্যাসের সংকট কেটে যাওয়ায় পুনরায় উৎপাদন শুরু হয়।চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের কারণে আবারো যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর দুপুরে গ্যাস সংযোগ দেয়া হয়।

দৈনিক ১হাজার ৭শত মেট্টিক টন ইউরিয়া সার উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই সার কারখানা।

কারখানার কর্তৃপক্ষ বিসিআইসির তালিকাভুক্ত এক হাজার ৯শত ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর ও টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সার সরবরাহ করা হয়। সার উৎপাদন শুরু হওয়ায় আনন্দিত কারখানার শ্রমিক ও ব্যবসায়ীরা।