ঢাকাMonday , 28 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

রুহিয়ায় সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন

Link Copied!

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রুহিয়া উপজেলা সার্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা উদযাপন কমিটি-২০২৬ গঠন করা হয়েছে।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রুহিয়া উপজেলার কেন্দ্রীয় রামনাথ হাট শ্রীশ্রী দুর্গা ও কালী মন্দিরে প্রাঙ্গনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিকাশ চন্দ্র বর্মনকে আহ্বায়ক এবং জয়দেব চন্দ্র অধিকারীকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক যদুনাথ বর্মন; যুগ্ম আহ্বায়ক যামিনী কান্ত বর্মন, দ্বীপ নারায়ণ বর্মন ও বিকাশ চন্দ্র সরকার। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন বঙ্কিম চন্দ্র বর্মন, ফুলেন চন্দ্র বর্মন, স্বরূপ কুমার সেন, মহাদেব চন্দ্র বর্মন ও বৈদ্যনাথ বর্মন।

সদস্য হিসেবে রয়েছেন রঞ্জিত কুমার রায়, পরেশ চন্দ্র, বাসুদেব বর্মন, রতন চন্দ্র সরকার, তুফানু চন্দ্র রায় ও অখিল চন্দ্র বর্মন।
নবগঠিত কমিটির আহ্বায়ক বিকাশ চন্দ্র বর্মন জানান, রুহিয়া উপজেলায় এবার মোট ২৮টি দুর্গাপূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আনন্দ-উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষের দিকে।

তিনি আরও জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি দুর্গাপূজা মন্দিরে সিসি ক্যামেরার আওতায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।