ঢাকাMonday , 14 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

মারা যাওয়ার ৩ বছর পর ছেলেকে বিয়ে করালেন বাবা-মা!

ভয়েস ডেস্ক
September 14, 2026 9:45 pm
Link Copied!

তিন বছর আগে ছেলেটি মা-রা গিয়েছিলেন, তখনও তাঁর বিয়ে হয়নি। পরিবারের বিশ্বাস ছিল, বিয়ে ছাড়া মারা গেলে আত্মা শান্তি পায় না। তাই খোঁজ শুরু হয় এক মৃত কনের।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিআরআইয়ের বরাত দিয়ে ২০১৬ সালের মে মাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এর জন্য পরিবারটিকে দিতে হয়েছে এক লাখ আশি হাজার ইউয়ান, যা তখনকার হিসাবে প্রায় সাতাশ হাজার ডলার।

দাম তুলনামূলক কম রাখা হয়েছিল, কারণ তাঁরা একই এলাকার মানুষ এবং কনের কৃষক বাবা-মা সম্বন্ধটিকে ভালো মনে করেছিলেন।

শানসির গ্রামাঞ্চলে এই প্রথার নাম মিং হুন। অনেকে গণক বা জ্যোতিষীর কথায় বিশ্বাস করেন, পরিবারের কেউ অবিবাহিত অবস্থায় মা-রা গেলে বংশে অমঙ্গল নেমে আসে।

কয়লাখনির দুর্ঘটনায় সেখানে তরুণদের মৃত্যু বেশি হওয়ায় নারীদের দেহের চাহিদাও বেশি। ফলে কবর খুঁড়ে দেহ চুরি করে বিক্রির ঘটনাও ঘটেছে।

চীনে এ ধরনের কেনাবেচা আইনত নিষিদ্ধ। ঝেজিয়াং নরমাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন ওয়েনহুয়া বলেছেন, কেবল নিষেধাজ্ঞা দিয়ে পুরনো এই প্রথা বন্ধ হবে না, মানুষের ভাবনা বদলানোই বেশি জরুরি।