ঢাকাTuesday , 3 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পর্যটন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদের দুবাই ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন

Link Copied!

মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন করে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।

পরিদর্শনকালে তিনি সাম্প্রতিক ঘটনাবলি ও উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী কর্মীদের কল্যাণ ও সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন এবং সকল পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থাকার বিষয়ে সরকারের প্রতিশ্রুতির কথা পুর্নব্যক্ত করেন। মাননীয় উপদেষ্টা এদেশে বসবাসরত বাংলাদেশীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতকরণের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতবিনিময়কালে প্রবাসী কর্মীরা ভিসা জটিলতা, প্রবাসী ঋণ প্রাপ্তি এবং রেমিট্যান্স প্রেরণে বিদ্যমান প্রতিবন্ধকতাসহ তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। মাননীয় উপদেষ্টা আন্তরিকতার সঙ্গে তাদের বক্তব্য শোনেন।

এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রবাসীবান্ধব অঙ্গীকার অনুযায়ী প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।

দুবাই-এ বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান এবং কনস্যুলেট-এর কাউন্সেলর (শ্রম) জনাব মোঃ আব্দুস সালাম সহ ফারনেক-এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

বিডিভয়েস/ইউসুফ