
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪.৩০ মিনিটে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছোট-বড় মিছিল নিয়ে কেরানিহাট সি-ওয়ার্ল্ড রেস্টুরেন্ট মাঠে জড়ো হন।
পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি কেরানিহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে গিয়ে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমান বলেন, “বিএনপি দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী রফিকুল ইসলাম। এছাড়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।