চট্টগ্রামের পতেঙ্গার মাইজপাড়ায় গেইমটুডে মাঠে ইসলামী ছাত্রসেনা পতেঙ্গা থানার আয়োজনে দাওয়াহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ই মার্চ ২৪শে রমজান পতেঙ্গার মাইজপাড়ায় গেইমটুডে মাঠে ইসলামী ছাত্রসেনা পতেঙ্গা থানার আয়োজনে দাওয়াহ প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পতেঙ্গা থানা ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ আরিফ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম উজ্জ্বল । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ইসলামিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "সুশৃঙ্খল ও আদর্শিক সমাজ গঠনে ছাত্রসেনার প্রতিটি কর্মীকে জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে। ইসলামের সঠিক রূপরেখা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংগঠনের বিকল্প নেই।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনিস,পতেঙ্গা থানা ইসলামিক ফ্রন্ট সভাপতি মাওলানা আবদুল রহিম তৈয়বী,সাধারণ সম্পাদক এম এ রহিম, ৪১ নং ওর্য়াড ফ্রন্ট সভাপতি আলী আকবর,ফ্রন্ট নেতা মুহাম্মদ মুছা, ইসলামিক যুবফ্রন্ট এর মুহাম্মদ জাবেদ, মুহাম্মদ রুবেল ,ছাত্রসেনা থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবেদ হোসাইন । প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ শাওন , সোহেল, ইকবাল,তওহীদ, ইয়ামিন,সাইফুল ইসলাম,ও দলীয় নেতাকর্মীবৃন্দ।