
বান্দরবানের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও ব্যবস্থাপনা পরিষদের ২০২৬ গঠিত হয়েছে।
২৪ অক্টোবর ২০২৬ রোজ শনিবার সকাল ৯টা থেকে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত সাধারণ সভায় সমিতির প্রায় তিন হাজার হাজার সদস্য - সদস্যা অংশগ্রহণ করেন।
মৌচাকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আব্দুর শুক্কুর মাষ্টার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ শরিয়াহ কমিটির সভাপতি আ.ক.ম. আবদুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী, কালব লিমিটেডের সাবেক পরিচালক মো. আবদুস ছাত্তার ভূঁইয়া, নুর মোহাম্মদ, মো. শফিউল আলম এবং কালব লিমিটেডের সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও ইনোভা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফিরোজ আলম।
অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন মৌচাকের সাবেক সভাপতি ও ইসলামী শরিয়াহ বোর্ডের সদস্যসচিব মোহাম্মদ ইয়াহিয়া, শরিয়াহ বোর্ডের সদস্য মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম, মৌচাকের সেক্রেটারি মাস্টার হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
লাম মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর দায়িত্বশীল- নির্বাচনে সভাপতি পদে মাস্টার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুরুজ্জামান এবং ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, মো. আব্দুর রহিম ও গোলাম সরোয়ার দায়িত্ব পান।
দায়িত্বপ্রাপ্তরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।এ সময় নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী কমিটির সদস্যরা।
উক্ত অনুষ্ঠানে মৌচাকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. জয়নাল আবেদীন বলেন, টেকসই ক্রেডিট ইউনিয়ন’ গড়ে তোলার স্বপ্ন নিয়ে সদস্যদের জীবনমান উন্নয়নে গুণগত সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে মৌচাকের যাত্রা শুরু হয়েছিল। তিনি আরও বলেন, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বর্তমান সাফল্যের অংশীদার প্রতিষ্ঠানটির সাধারণ সদস্য, পরিচালনা কমিটি এবং কর্মকর্তা-কর্মচারীরা। ভবিষ্যতেও নতুন নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে মৌচাক এগিয়ে যাবে- এটাই তাঁদের প্রত্যাশা।
পরিশেষে সকল আনুষ্ঠানিকতা শেষে সভার সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।