বোয়ালখালীতে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী হাওলা দরবার শরীফের সামনে আলী আহমদ কমিশনার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) রাত ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহতরা হলেন— আকিব (২৫) পিতা- মোসলেম, আতিকুল (২৫) পিতা- রাফি ঠিকানা- আকুবদণ্ডী, শেখ আফেলা দুয়া (৫) পিতা- আতিক রহমান ঠিকানা- সৈয়দপুর, শেখ আহমদুল (২০) পিতা- মনজুর ইসলাম ঠিকানা- পোপাদিয়া, মো. নয়ন (১৮) পিতা- মোসলেম উদ্দিন, সৈয়দপুর।