
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর মিশু আক্তার নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।
৪ আগস্ট (মঙ্গলবার) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলা ভুজপুর থানার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া এলাকার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়িতে ফিরে আসেনি।
নিখোঁজ মিশু আক্তার বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাড়ি সুয়াবিল ইউনিয়নের বৈদ্যেরহাট এলাকার বারমাসিয়ায়।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মিশু বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে বিদ্যালয়ে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
নিখোঁজ হওয়ার সময় মিশুর পরনে আকাশি রঙের স্কুল ড্রেস ছিল। তার গায়ের রং ফর্সা।
মিশুর সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ০১৮১৩-৭০৯৬১০ অথবা তার ভাই আরফাতের ০১৩৩৮-৯১৫৯১৪ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মেয়েটিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি বেশি বেশি শেয়ার করে সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।