চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ দখল উচ্ছেদ এবং অনুমোদন ও লাইসেন্স বিহীন পোল্ট্রি ফিড বিক্রি বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সদর নাজিরহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি সার্জন ডাঃ জাহাঙ্গীর মাহমুদ রাকিব সহযোগিতা করেন ফটিকছড়ি থানা পুলিশ।
অভিযানকালে নাজিরহাট বাজারের বিভিন্ন স্থানে থাকা অবৈধ দখল ও স্থাপনা চিহ্নিত করে সংশ্লিষ্ট দখলদারদের তা অপসারণের নির্দেশ দেওয়া হয়।
এ সময় অনুমোদন ও লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে ‘তাওসিফ পোল্ট্রি ফিড অ্যান্ড ভেটেরিনারি’ নামের একটি প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, জনস্বার্থে অবৈধ দখল, অনুমোদনহীন ব্যবসা ও আইনবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।