
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পবিত্র মাহে রমাদান উপলক্ষে বেতাগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সাধারণ মুসলিম ভাই-বোনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বেতাগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

বেতাগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা আমীর মাওলানা হাসান মুরাদ।
তিনি বলেন, মাহে রমাদান সংযম, ত্যাগ ও সহমর্মিতার মাস। এ মাসের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে এসে দরিদ্র পরিবারের সহযোগিতায় অংশ নেওয়া উচিত, যাতে সবাই সম্মান ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে রোজা পালন করতে পারেন।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, যা স্থানীয় অসচ্ছল পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শুধু রমাদান নয়, সারা বছরই মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।