
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মরিয়ম নগর চৌমুহনী নিজ কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সাবেক দায়িত্বশীল এবং বিভিন্ন ইউনিটের সাথীরা অংশগ্রহণ করেন।
ওয়াহিদুল ইসলামে সভাপতিত্ব কুতুবউদ্দিন সঞ্চালনায় মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা আমীর হাসান মুরাদ। বিশেষ অতিথি ছিলেন সদ্য বিদায়ী ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি শওকত আলী এবং রাঙ্গুনিয়া উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ আলম। এছাড়াও উপজেলা পর্যায়ের সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের এক অনন্য প্রশিক্ষণ ক্ষেত্র। এই মাসের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে প্রয়োগ করতে পারলে একটি নৈতিক ও আদর্শভিত্তিক সমাজ গঠন সম্ভব। বক্তারা শিক্ষার্থীদের আহ্বান জানান, তারা তাদের মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করুক।
বক্তারা আরও বলেন, রমজানের চেতনা ধারণ করে সমাজের সকল স্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। সমাজে শৃঙ্খলা ও নৈতিকতা প্রতিষ্ঠার ক্ষেত্রে শিক্ষার্থীরা এগিয়ে আসলে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আলোচনা সভার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এই ইফতার মাহফিলের মূল উদ্দেশ্য পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সংগঠনের ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণদের নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।